২৩ অক্টোবরকে মোল দিবস বলা হয়। মোল কী? মোল হলো রসায়ন গোনার একক। আমরা যেমন ডিম গুনি ডজনে, ১ ডজন মানে ১২টা ডিম, ঠিক তেমনি রসায়নে পরমাণু গোনা হয় মোলে। ১ মোল মানে একটি বিশাল সংখ্যা যার নাম অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী আমাদিও অ্যাভোগাড্রোর নামে এর নাম রাখা হয়েছে।

এত বড় সংখ্যা কেনো? কারণ পরমাণু এতো ছোটো যে তাদের একটা একটা করে গোনা যায় না। তাই বিজ্ঞানীরা একসাথে অনেকগুলোকে এক মোলে গোনেন। এই বড়ো সংখ্যাটা থেকেই দিনটি ঠিক করা হয়েছে। আমেরিকায় তারিখ লেখে আগে মাস, তারপর দিন। তাই ২৩ অক্টোবর হয়ে যায় 10/23। 6:02 আর 10^23 মিলে যায়। তাই নিয়ম হলো সকাল ৬:০২ থেকে সন্ধ্যা ৬:০২ পর্যন্ত এই দিবস পালন করা।

১৯৯১ সালে একজন রসায়নের দিদিমণি মার্গারেট ক্রিস্টোফ প্রথম এই দিনটি পালন শুরু করেন। উদ্দেশ্য একটাই- ছাত্রছাত্রীরা যাতে রসায়নকে ভয় না পেয়ে মজা করে শেখে।