২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস যা পোলিও টিকার আবিষ্কারক ডা. জোনাস সল্ক-এর জন্মদিনে পালিত হয়। পোলিও বা পোলিওমায়েলাইটিস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসঘটিত রোগ, যা পোলিওভাইরাস দ্বারা হয়। এই ভাইরাস মূলত মল-মুখ পথে ছড়ায় এবং স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, যার ফলে চিরস্থায়ী পক্ষাঘাত বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

বিজ্ঞানের জয় এখানেই যে এই রোগের কোনো নিরাময় না থাকলেও প্রতিরোধ সম্পূর্ণ সম্ভব। দুই ধরনের টিকা আছে- ডা. সল্কের আবিষ্কৃত নিষ্ক্রিয় পোলিও টিকা (IPV- ইনজেকশন) ১৯৫৫ সালে এবং ডা. অ্যালবার্ট সাবিনের মুখে খাওয়ার টিকা (OPV) ১৯৬১ সালে।

ভারত ২০১৪ সালের ২৭শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পোলিও-মুক্ত ঘোষিত হয়, শেষ কেস ছিলো ২০১১ সালে হাওড়ায়। কিন্তু পৃথিবী থেকে এখনো পোলিও নির্মূল হয়নি। আফগানিস্তান ও পাকিস্তানে এখনো বন্য পোলিওভাইরাস টাইপ-১ সক্রিয় আছে। তাই যতদিন একজন শিশুও সংক্রমিত থাকবে, ততদিন সব শিশুই ঝুঁকিতে। নিয়মিত টিকাকরণই একমাত্র সুরক্ষা।



About The Writer: Sri Raja Debroy 

Born on May 18th in Agartala, renowned writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -

  • 150 Years of Umakanta Academy, 
  • Chhandapatan ,
  • Char Line Hoye Jak,  
  • Electoral Reforms ,
  • Thoughtful Poems, 
  • and Kalpana Ki Duniya ( Hindi)