রাজু ভৌমিক
সচেতনে
মাঝে মাঝেই ব্যবহৃত হই সচেতনে,
জানতে চাই কতটা বাষ্পে জল কতটা!
চেনা যায় ইলিশ মাছের ত্রিশ কাঁটা
নাকি আরও অনেক বেশি!
জানি, প্রমাণিত সূর্যের রং সাতটি
প্রমাণের ঊর্ধ্বে বিশ্বাসের নিরিখেই ঈশ্বর!
গভীর নীরবতা নিঃসন্দেহেই অলংকার,
যাই হোক, শুধু নীরবতাই আমাকে চিনে
বুকে শব্দহীন চিন চিন ব্যথা ও জানে,
কোলাহলের পৃথিবীতে নীরবতাই প্রকৃত আলো,
ভালোবাসার অন্তরালে ছলনা করাই অনেক
ভালো!
২২/৯/২৬