রাজু ভৌমিক

দগ্ধ হতে হতে

মনে অভিমান জমলে

এখন চাঁদের দিকে তাকাই না

তাকাই জ্বলন্ত সূর্যের দিকে

সূর্য শেখায় সব আগুনে ঘি দিতে নেই

নীরবতা ও মাঝে মাঝে বীরত্বের প্রতিশ্রুতি!

চাঁদ, প্রকৃতি, আমাকে অপেক্ষা শিখিয়েছে

সূর্য শিখিয়েছে দগ্ধ হতে হতে—

নিজের পথ নিজেই তৈরি করা

তাই কান্না পেলে আগের মত

বালিশ আর রাতকে খুঁজি না

নির্ভয়ে অপেক্ষা করি ভোরের

প্রতিশোধের আগুনে ছিটাতে চাই জল

ছুটিতে      স্নানাগারে   কবিতা লিখি বাষ্পস্নানে

জানি, চাঁদ, মায়াবী সম্মোহন জানে

কিন্তু বাঁচার জন্য সূর্যই দরকার।